বর্ণালোক দ্বিমাসিক পত্রিকা

বর্ণালোক দ্বিমাসিক পত্রিকা

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

লুতফুল বারি পান্না

 


একটা মিনি সাইন্স ফিকশন

                            লুতফুল বারি পান্না

- ঘুমাও বাবা। না হলে মানুষ এসে তোমাকে ধরে নিয়ে যাবে।

- তুমি খালি মানুষের ভয় দেখাও কেন মা? মানুষ কী?

- মানুষ এক ভয়ংকর মহাজাগতিক প্রাণী।

- ওদের কি বড় বড় দাঁত, ধারালো নোখ, মুখ দিয়ে আগুন বেরোয়?

- না, ওরা আসলে খুবই কিউট আর দুর্বল প্রাণী।

- তাহলে সবাই ওদেরকে ভয় পায় কেন?

- কারণ ওরা খুবই বুদ্ধিমান প্রাণী। ভয়ংকর সব মারণাস্ত্র আবিস্কার করেছে। শুধু একটা সু্ইচ টিপে দিলেই আমাদের গ্রহ কয়েক হাজার বার ধ্বংস হয়ে যাবে।

- তাহলে ওরা আসছে না কেন?

- ঈশ্বর আমাদেরকে বাঁচিয়েছেন বাবা। ওরা নিজেরাই নিজেদেরকে মারতে ব্যস্ত আছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন