বর্ণালোক দ্বিমাসিক পত্রিকা

বর্ণালোক দ্বিমাসিক পত্রিকা

রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

 সম্পাদকীয়-- 

বর্ণালোক আমাদের প্রথম অনুগল্পের ব্লগ ও ই-পত্রিকা। এটি এটি দ্বিমাসিক পত্রিকা। এখানে নবীন-প্রবীণ লেখকদের লেখা পরিবেশিত হয়েছে। তাদের বর্ণলিপিতেই আলোকিত হয়েছে আমাদের এই পত্রিকা।  করোনাকালে অনেক প্রিন্ট পত্রিকা, পিডিএফ, ব্লগ পত্রিকায় পরিণত হয়েছে। বর্তমানে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রিন্ট বই বা পত্রিকা কিনে পড়ার অভ্যাস আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তবে ই-পত্রিকা স্বল্প দামে কিনতে হয়, অনলাইন পত্রিকার  লিংক বেশির ভাগ ক্ষেত্রে কিনে নিয়ে পড়তে হয়।  

আমাদের ই-পত্রিকা ও ব্লগ পত্রিকা ফ্রী--যে কেউ পাতা উল্টে লিঙ্কে ক্লিক করে পত্রিকা পড়ে নিতে পারেন। শেষে বলব, এই করোনা মহামারির অকালে আমাদের রহন-সহন অভ্যাস সব কিছুই পাল্টে যাচ্ছে, আর এটাই তো স্বাভাবিক। এক দিকে নিজেদের অস্তিত্ব বাঁচাতে মানুষের স্বভাব চরিত্র আচার-আচরণ পরিবর্তিত হয়ে যাচ্ছে, মুখে মাস্কহাতে গ্লোভস, আর সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। অবস্থা মানুষকে পাল্টায়। দেশের তথা পৃথিবীর এই বদ্ধমন পরিবেশ থেকে মানসিক নিজাত পাওয়ার যে উপায়গুলি আছে তার মধ্যে গল্প-কবিতা সাহিত্যের মাঝে কিছু সময় আসুন না আমরা ডুবে থাকি। বইয়ের জগৎ আমাদের ঘরের বাইরে টেনে আনে। বদ্ধ ঘরের ভাবনা থেকে আমাদের মুক্তি দেয়। তাই আসুন আজ আমরা বন্ধমন খুলে পাঠাভ্যাসে অভ্যস্ত হই।  অনেক সাহিত্য পাঠের মধ্যে আমাদের বর্ণালোককে  একবার খুলে দেখতে অনুরোধ থাকলো। ধন্যবাদান্তে--

সম্পাদক--তাপসকিরণ রায় 

সহ সম্পাদক--সমীর কর্মকার ও সাবিত্রী দাস।

 

সূচিপত্র-- 

 

তৈমুর খান, সোনালী মিত্র, কৌস্তুভ দে সরকার, নির্মাল্য বিশ্বাস, সাবিত্রী দাস, লুতফুল বারি পান্না, সোমনাথ বেনিয়াঅগ্নিশ্বর সরকার, সুস্মিতা দেবনাথ, ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, ডক্টর অরুণ চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, উশ্রী মন্ডল, বাণী  মন্ডল, প্রতিমা বিশ্বাস, চন্দ্রানী বসু, সত্যরঞ্জন গিরি, উৎপল পাল, স্মৃতি শেখর মিত্র, শংকর ব্রহ্ম, কাবেরী তালুকদার, মৌ ঘোষ, জয়া গোস্বামী, তমা কর্মকার, জেবুন্নেসা হেলেন, রুপালি মুখোপাধ্যায়, সুস্মিতা সরকার, বহ্নিশিখা, মনীষা কর বাকচি, শমিত কর্মকার, তাপসকিরণ রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন