তিনটে দরওয়াজা
ঊশ্রী মন্ডল
সেই দিন ভোরে ভীষণ যন্ত্রনা
নিয়ে হসপিটালে ভর্তি হলাম, দিন পেরিয়ে নিঝুম রাত্রে
ক্লান্তিতে চোখ জুড়িয়ে এলো, নিষুপ্তিতে নিজেকে সমর্পন
করে দিলাম |
মনে হলো শরীর বেয়ে কি যেন
শুরশুরিয়ে উঠছে, কোনোরকমে সাদা চাদরটা মাথা অবধি টেনে সুষুপ্তিতে বিলীন হলাম
l
হটাৎ প্রচন্ড গরম অনুভূত
হওয়াতে চেয়ে দেখি, চারিদিকে দাউদাউ করে আগুন
জ্বলছে ; পাশে কে যেন সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে l বললাম, "শুনছেন,আগুন লেগেছে,এক্ষুনি বেড়াতে হবে "
, কিন্তু সে সারা দেয়না ; অগত্যা আমিই আগুনের বেড়াজাল
ভেঙে বেরিয়ে পড়লাম | এসে দেখি অসংখ্য বন্ধ দরওয়াজা, ধাক্কা মারতে লাগলাম, খোলেনা শুধু শোনায় বীভৎস
অট্টহাস্য | একটা দরজায় ধাক্কা মারলাম, দড়াম করে খুলে গেলো , একঝলক হাওয়া শরীরকে শীতল
করে দিলো ; দেখি বিস্তীর্ণ আকাশে বিহঙ্গেরা ভেসে বেড়ানো মেঘেদের সাথে
লুকোচুরি খেলছে ,লম্বা মহীরুহ আকাশকে ছুঁতে অজস্র বাহু উত্তোলিত করে অসীম
স্পর্ধায় দাঁড়িয়ে আছে | সরু একটা রাস্তা বহুদূরে
চলে গেছে , কৌতূহল হলো ! দেখিতো এই রাস্তা কোথায় গিয়েছে ? দূরে দেখি কলকল শব্দে এক
নদী বইছে ; ও পাড়েতে দেখি এক মন্দির, ঢং ঢং করে ঘন্টা বাজছে |
এই পাড়েতে নৌকায় মাঝি হেঁকে বলছে, "কে যাবে ঐ পাড়ে ? এসো,অনেক্ষন যাত্রীবিহীন হয়ে
বসে আছি " |
নৌকার সম্মুখে বালুরাশিতে , যেই না পা রাখলাম অমনি কে
যেন আমার পা নিচের দিকে টানতে শুরু করলো, আমি চিৎকার করে বলি, "ও মাঝিভাই, আমাকে রক্ষা করো "|
আমি তলিয়ে যেতে যেতে দেখলাম,সে সেই ভয়ানক অট্টহাসি
হাসছে , যা আমি বন্ধ দরওয়াজার ওপাশে শুনেছিলাম l একসময় দেখি, সেই জ্বলতে থাকা বন্ধ ঘরে
আবার এসে পৌঁছেছি l কান্নায় ভেঙে পরে বললাম, "হে কৃষ্ণ,আমি কি মুক্তি পাবনা
"?
আবার নতুন উদ্যমে বাদবাকি
দরজায় ধাক্কা দিতে লাগলাম, না কোনো দরজা খোলেনা ; শুধু অট্টহাসি শোনায় | হঠাৎ শুনি দুটো দরজা থেকে
অন্য রকমের আওয়াজ ভেসে আসছে , একটাতে শুনি, আমার সন্তান ও সেই অজন্মা
আমায় বলছে , "মা শুনতে পাচ্ছ, আমরা তোমাকে অনেক্ষন ধরে
ডাকছি " l অন্য দরজায় শুনি, সুমিষ্ট বাঁশুরির ধূন, সে যেন বলছে, "
আয়রে আমি তোর জন্য অপেক্ষা করে আছি |
আমি হতচকিত হয়ে ভাবছি কোন
দরজা যাব ?
অচানক আমাকে কে যেন ধাক্কা
মেরে বলছে, উঠুন ওষুধ খাওয়ার সময় হয়েছে, আমি চমকে চোখ মেলে দেখি এ
আমি কোথায় ? ধীরে ধীরে মনে পড়লো, আমি তো হসপিটালে, প্রবল যন্ত্রনা নিয়ে ভর্তি
হয়েছি |
তাহলে এতক্ষন আমি ছিলাম
কোথায় ?
আচ্ছা আপনারা বলুন তো আমাকে দুই দরওয়াজার মধ্যে কাকে পছন্দ করা উচিত ছিল ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন