অণুগল্প
ভাষা / সোমনাথ বেনিয়া
মেয়ের কাছে খেলার জন্য পশমের তৈরি একটি ডলফিন এবং একটি কুকুর আছে। সেদুটো
নিয়ে আমরা লোফালুফি খেলি। এভাবে পর্যায়ক্রমে আমি ডলফিন থেকে কুকুর আবার কুকুর
থেকে ডলফিন হয়ে যাই যেমন, তেমন ভাবে মেয়ে কুকুর থেকে ডলফিন আবার ডলফিন থেকে কুকুর হয়ে যায়। আমি
মেয়ের মনের ভাষা যেমন বুঝি তেমনি মেয়েও আমার মনের ভাষা বোঝে। অন্যদিকে ডলফিন এবং
কুকুর মানুষের ভাষা বোঝে। খেলতে খেলতে আমরা যখন হাঁপিয়ে যাই, তখন সেই তপ্ত হাঁপের ভাষা বোঝে এক গ্লাস ঠাণ্ডা
জল। জলের নিজস্ব কোনো ভাষা নেই …
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন